ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২১:৩৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রোববার রংপুর সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর সফরকালে তিনি জেলার দু’টি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এছাড়াও তিনি একই দিন দুপুর দু’টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।